সংরক্ষিত নারী আসন নির্বাচন: মনোনয়নপত্র তুললেন ৫২ জন

𓂃✍︎ নাগরিক প্রতিবেদন 𓂃✍︎ 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২ জন নারী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করা নারীরা হলেন- মোছা. মনিরা বানু, মোছাম্মাৎ শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবণী, মোসা. নিলুফা ইয়াসমিন খান, মোছা. সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, মোসা. শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, মোছা. জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, মোছা. আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরিন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, ডা. নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, মোছা. ফরিদা ইয়াসমিন (ডেরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, মোসাম্মৎ শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, ড. নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, মোছাম্মাৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) ও নিলুফার চৌধুরী মনি।

তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ মে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।

গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাদের মিত্র তিনটি দল পেয়েছে তিন আসন।

অন্যদিকে ৬৮ আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক এনসিপি পেয়েছে ছয় আসন। তিন আসন পেয়েছে অন্য দুই শরিক দল।

সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও তার মিত্ররা সংরক্ষিত নারী আসন পাবে ৩৬টি। জামায়াতের নেতৃত্বাধীন জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসন পাবে।

দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে বিনাভোটে নির্বাচিত হবেন নারী আসনের একক প্রার্থীরা।

রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান বলেছেন, প্রথম দিনে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী/প্রস্তাবক/সমর্থক এসে মনোনয়নপত্র নিতে পারবেন।

“অনেক আগ্রহী প্রার্থী নিজে এসেছে, অনেকে প্রার্থী বা দলের পক্ষ থেকে এসেছে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে,” বলেন তিনি।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেছেন, যে কয়েকজন মনোনয়নপত্র নিয়েছেন তারা বিএনপির পরিচয়ে নিয়েছেন।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *