রেকর্ড ৯ কোটি ২০ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

■ ক্রীড়া প্রতিবেদক ■

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের তুমুল লড়াই শেষে ২ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

এর আগে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা বর্তমান বিনিময় হারে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।

মোস্তাফিজ এর আগে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, যখন তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

আসন্ন মৌসুমে আইপিএলের ষষ্ঠ ভিন্ন দল হিসেবে কলকাতার জার্সিতে খেলতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

ফিজের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিশ্চিত হয়ে যায়। ফ্লেমিং কাসির সঙ্গে কথা বলেন, তারপর দর বাড়িয়ে নেয় ৯ কোটিতে। কেকেআর একেবারেই অনড়। ৯.২ কোটিতে এগিয়ে যায় তারা। সিএসকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। শুরুর আসরেই জেতেন শিরোপা, হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর খেলছেন নিয়মিত । সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

মোস্তাফিজ রেকর্ড দাম পেলেও অবিক্রিত থেকে যান বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। নতুন দলে নতুন চ্যালেঞ্জে এবারও নিজের কাটার জাদু দেখাতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই তারকা পেসার।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *