সারাদেশে ভোটার স্থানান্তর ৭ লাখ ৭১ হাজার

■ নাগরিক প্রতিবেদক ■

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায়, এবার সারাদেশ থেকে ভোটার স্থানান্তরের আবেদন এসেছে আট লাখ ৪ হাজারের মতো। যার মধ্যে ভোটার স্থানান্তর করা হয়েছে ৭ লাখ ৭১ হাজার। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত ভোটার স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন। ফরিদপুর অঞ্চলে হয়েছেন ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮১ হাজার ৭২৫ জন। ময়মনসিংহ অঞ্চলে হয়েছেন ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর আঞ্চলে ভোটার স্থানান্তর হয়েছেন ৬৩ হাজার ৮৯৭ জন, সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জনের, রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছেন ৭২ হাজার ৮১৫ জনের, বরিশাল অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮৫ হাজার ৭২০ জন, চট্টগ্রামে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৩০ হাজার ৮৫ জন ভোটার। সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার ৫৪৩ জন।

এবার ভোটার স্থানান্তর করা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকা জেলার ২০টি আসন নিয়ে। যেখানে মোট ভোটার স্থানান্তর করা হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন চার হাজার ৭৩২ জন। ঢাকা-২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন তিন হাজার ৯৭৮ জন। ঢাকা-৩ আসনে এক হাজার ১০৩ জন। ঢাকা-৪ আসনে ৮৭২ জন। ঢাকা-৫ এ হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। ঢাকা-৬ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৯১৫ জন। ঢাকা-৭ আসনে হয়েছেন ৬৭৬ জন। ঢাকা-৮ এ হয়েছেন ৩ হাজার ৬৬৩ জন। ঢাকা-৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৬৩৪ জন। ঢাকা-১০ এ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। ঢাকা-১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ১৪১ জন। ঢাকা-১২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৮৭৭ জন। ঢাকা ১৩ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ২৭৯ জন। ঢাকা-১৪ আসনে হয়েছেন ২ হাজার ৫৯ জন। জামায়াতের আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫ তে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৫২০ জন। ঢাকা-১৬ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৭০৭ জন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন। ঢাকা-১৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৪ হাজার ৭০ জন। ঢাকা-১৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। ঢাকা-২০ আসনে হয়েছেন ২ হাজার ৬৭৩ জন।

বিগত চার বছরে মোট ভোটার স্থানান্তর হয়েছে ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। যার মধ্যে ২০২৪ সালে হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন যা চলতি বছরের প্রায় অর্ধেক। ২০২৩ সালে হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন। ২০২২ সালে ভোটার স্থানান্তর হয়েছে ৭ লাখ ১৭ হাজার ২০৮ (ভোটার হালনাগাদের বছর)। ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন ২০২১ সালে। এবার সংসদ নির্বাচনে ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ইসির তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ১২০ জন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *