২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ

■ নাগরিক প্রতিবেদক ■

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষনা করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ সমাপনী বক্তব্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা জানান। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-২ ও জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি। 

বৃস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কমিশন জানায়। 

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *