𓂃✍︎ মাসরুক অরিন 𓂃✍︎
পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অন্যতম ল্যান্ড শেয়ারিং রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপারস লিমিটেড-এর আয়োজনে ১৪ এপ্রিল রাজধানীর বনশ্রীসংলগ্ন ত্রিমোহনীতে অবস্থিত সেলমন ওয়েসিস পার্কে ‘ঐতিহ্যে বৈশাখ, পান্তা-ইলিশ উৎসব-১৪৩৩” শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আনন্দকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে এক প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেরাজ উদ্দিন ফয়সাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাত আরিফ, জেনারেল ম্যানেজার (সেলস) আলী করিম, সম্মানিত ক্রেতা, শুভানুধ্যায়ীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্মর্তারা।
সকাল ১০টায় অতিথিদের স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। এ সময় বাউল শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। একই সঙ্গে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।

পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেরাজ উদ্দিন ফয়সাল বলেন, “আমাদের সেলমন ওয়েসিস পার্কের প্রতিটি দিক—লোকেশন, ডিজাইন, নির্মাণের মান এবং কমিউনিটি ফ্যাসিলিটিজ—এমনভাবে পরিকল্পনা করা হয়েছে , যাতে এটি আপনার জন্য একটি স্মার্ট এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হয়ে ওঠে ।”
সেলমন ওয়েসিস পার্কের সদ্য ক্রেতা আমিনুল হক বলেন, “অনুষ্ঠানে এসে শেষ পর্যন্ত ল্যান্ড শেয়ার বুকিং না করে থাকতে পারিনি , কারণ তাদের কার্যক্রম আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে ।
উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাত আরিফ বলেন, ‘আমরা সবসময় গুণগতমান, স্বচ্ছতা এবং সময়মত ডেলিভারি নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।‘
প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (সেলস) আলী করিম বলেন, “বনশ্রীসংলগ্ন ত্রিমোহনীতে আমাদের বর্তমান কন্ডমিনিয়াম প্রজেক্ট সেলমন ওয়েসিস পার্কের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যেখানে আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগ একসাথে মিলেছে ।‘
দুপুর ২টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে নারীদের জন্য কোলবালিশ খেলা এবং পুরুষদের জন্য হাড়িভাঙা প্রতিযোগিতা অনষ্ঠিত হয়।
বিকাল ৪টায় র্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
