লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করল বিজিবি

✍︎ লালমনিরহাট প্রতিনিধি ✍︎

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের কড়া প্রতিবাদ ও কঠোর অবস্থানের মুখে সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয়েছে তারা।

শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম  উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রেস বিজ্ঞাপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানান, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল।

প্রথমে তাদেরকে অবৈধ অনুপ্রবেশ না করতে চ্যালেন্স দেয় বিজিবি সদস্যরা। তাদের বাধা অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর  ৫১ ব্যালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা।

তবে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বিজিবি কখনই গুলিতে ভারতীয়দের জবাব দিতে পারেনি। 

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি। এতে চোরচক্র ভারতে ফিরে যায়।

বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় অবস্থানের মুখে পরিস্থিতি সামাল দিতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপিত খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেন।

তবে যেকোনো ধরনের উসকানি বা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। কলসিমুখ সীমান্তে বিজিবির দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের মধ্যে ইতোমধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *