হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ২৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৬১৩ জন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *