প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালেন সৌদি যুবরাজ

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির।

হুমায়ুন ক‌বির ব‌লেন, ক্রাউন প্রিন্স সালমান প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌ‌দি আরব সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন। 

রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর কর‌তে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। তি‌নি সু‌বিধাজনক সম‌য়ে বাংলা‌দেশ সফর কর‌বেন।
 
তি‌নি ব‌লেন, ঐতিহা‌সিকভা‌বে সৌ‌দির সঙ্গে আমা‌দের ভা‌লো সম্পর্ক। আমরা এটা‌কে আরও শ‌ক্তিশালী কর‌তে চাই। আমরা সৌ‌দির স‌ঙ্গে সম্প‌র্কের ই‌তিবাচক সহ‌যো‌গিতার মাধ্যমে কৌশলগত অবস্থা‌নে নি‌তে চাই। আমা‌দের সম্পর্ক নতুন উচ্চতায় যা‌বে। আমা‌দের প্রধানমন্ত্রী‌কে আমন্ত্রণ জানা‌নো এবং সৌ‌দির ক্রাউন প্রিন্সের সফ‌রের আগ্রহ উভয় দি‌কে থে‌কে সম্প‌র্কের তাৎপর্যপূর্ণ প্রমাণ ক‌রে।

প্রধানমন্ত্রী ক‌বে নাগাদ সৌ‌দি সফর করতে পারেন জানতে চাই‌লে উপ‌দেষ্টা ব‌লেন, আমন্ত্রণ আসছে, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখনো সিদ্ধান্ত হয়‌নি। এগু‌লো আলাপ-আলোচনার মাধ‌্যমে ঠিক হ‌বে। ত‌বে গ্রী‌ষ্মের পর হয়তো প্রধানমন্ত্রীর সফর হতে পারে।রকারের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিনের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *