ঝিনাইদহ সীমান্তে পুশ ইনের চেষ্টা প্রতিহত বিজিবির

✍︎ ঝিনাইদহ প্রতিনিধি ✍︎ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার পুরুষ ও দুই নারীকে জোর করে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি জানায়, বিএসএফ সামান্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলেও জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর সীমান্তের সামান্তা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢোকার আগেই সামান্তা বিওপির টহল দল বিষয়টি টের পায়। টহল দল তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ছয় ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে ভারতের ভূখণ্ডেই অবস্থান করছেন। বিষয়টি ইতিমধ্যে বিএসএফকে জানানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বিজিবি’র মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ’র ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের একদল বিএসএফ ভোর ৫ টার দিকে ৬ জনের একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে আসলে তারা প্রতিহত করে। তাদের জিরো লাইন হতে হটায়ে দেয়। বর্তমানে তারা ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছে। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *