পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।

অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করার পর তিনি লন্ডনের ‘স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

গত ১৮ আগস্ট অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *