স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪ 

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি রেল পরিচালনাকারী সংস্থা আইরিওর একটি ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্য দ্রুতগতির ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন।

তবে থেমে থাকা আইরিওর ট্রেনটির পেছনে অন্য দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের সংবাদমাধ্যমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও এবারের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদামুজের ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের চূড়ান্ত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কাস্তিয়া-লা মাঞ্চান আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ জন ছিল। পরে তা বেড়ে ৩০ জন হয়। এবার তা আরও বেড়ে ৬৪ টিতে পৌঁছল।

ট্রেনের একাধিক কামরা রেললাইন থেকে নিচে পড়ে গেছে। যে দু’টি ট্রেনের মধ্যে ধাক্কা লেগেছে, সেটির একটি আইরো এবং অন্যটি রেনফে। আইরোতে ছিলেন ১৪৭ জন যাত্রী এবং রেনফেতে ছিলেন ৩৯৭ জন যাত্রী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সব কাজ বাতিল করেছেন।

তিনি লেখেন, “এমন গুরুতর ট্রেন দুর্ঘটনায় আমি স্তম্ভিত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা সবার পাশে থাকব।”

নভম্বরের নির্বাচনের আগে বিরোধী দলগুলোও আপাতত প্রচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *