ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: এসপি কালাম গ্রেফতার

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী তাঁকে আমরা তুলে এনেছি। পরে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।’

তিনি আরও বলেন, ‘খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে তুলে আনা হয়েছে।’

এ ঘটনায় মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল।

ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়।

নিহত নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।   

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে মামলায় আসামি করা হয়েছে।   

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *