𓂃✍︎ ক্রীড়া ডেস্ক 𓂃✍︎
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কেবল দুই মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’
এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। গত সপ্তাহে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের ৪৮ দল। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু। ৩৯ দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১৯ জুলাই। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের নাম
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এর ফলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়ালের বহর দেখতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে রেফারিংয়ে মাইলফলক গড়বে আর্জেন্টিনা ও ব্রাজিলও। কারণ, প্রথমবারের মতো এক বিশ্বকাপে দুটি দেশের তিনজন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।
প্রিমিয়ার লিগ থেকে সাতজন অফিশিয়াল এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে আছেন রেফারি মাইকেল ওলিবার ও অ্যান্থনি টেইলর। জ্যারেড জিলেট ভিএআর অফিশিয়াল হিসেবে কাজ করবেন।
মেজর লিগ সকার (এমএলএস) থেকেও ১১ জন অফিশিয়াল নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইসমাইল ইলফাথ ও তোরি পেনসো এবং কানাডার ড্রিও ফিশার রেফারির দায়িত্বে থাকবেন। ভিএআরে থাকবেন জো ডিকেরসন ও আরমান্দো ভিয়ারিয়াল।
৩৯ বছর বয়সী পেনসো ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেন এবং ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিশিয়ালের একজন। তাঁর সঙ্গে আছেন সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। এই তিনজন মিলে বিশ্বকাপে একমাত্র পুরোপুরি নারী অনফিল্ড অফিশিয়েটিং দল গঠন করেছেন।
২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো নারী হিসেবে পুরুষদের ম্যাচে রেফারিং করে ইতিহাস গড়েন ফ্রান্সের স্টেফানে ফ্রাপার্ট। তিনি কোস্টারিকা ও জার্মানির গ্রুপ পর্বের ম্যাচে একটি সম্পূর্ণ নারী রেফারি দলের অংশ ছিলেন।
পোল্যান্ডের শেমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন, তাঁকেও ২০২৬ বিশ্বকাপের জন্য রাখা হয়েছে। তাঁর সঙ্গে সহকারী হিসেবে থাকছেন টমাশ লিস্টকিয়েভিচ। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে মারচিনিয়াকের পারফরম্যান্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনা করা ইস্তভান কোভাকস এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনাল পরিচালনাকরী রাফায়েল ক্লস এই তালিকায় রয়েছেন।
আর্জেন্টিনা থেকে যে তিনজন রেফারিং করবেন তাঁরা হলেন, ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা এবং ফাকুন্দো টেলো। সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি, ম্যাক্সিমিলিয়ানো দেল ইয়েসো, গ্যাব্রিয়েল চাদে, ফাকুন্দো রদ্রিগেস এবং ক্রিস্টিয়ান নাভারো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন এরনান মাস্ত্রাঞ্জেলো।
এই তিনজন প্রধান রেফারির মধ্যে শুধু টেলোই আগে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মরক্কো বনাম পর্তুগাল কোয়ার্টার ফাইনাল। এ ছাড়া তিনি দায়িত্ব পালন করেছিলেন সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন এবং পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়ার গ্রুপ পর্বের ম্যাচেও।
আর্জেন্টিনার মতোই ব্রাজিলও প্রথমবারের মতো বিশ্বকাপে তিনজন প্রধান রেফারি পাঠানোর সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে দেশটি মোট নয়জন শীর্ষ পর্যায়ের ম্যাচ অফিশিয়াল পাঠাচ্ছে, যেখানে প্রধান রেফারি হিসেবে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও এবং র্যামন আবাত্তি।
পাঁচজন থাকবেন সহকারী রেফারি হিসেবে। তাঁরা হলেন ব্রুনো বোশিলিয়া, ব্রুনো পাইরেস, দানিলো মানিস, রদ্রিগো ফিগেইরেদো ও রাফায়েল আলভেস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে থাকবেন রোদোলফো তোস্কি।
ফিফা জানিয়েছে, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্ব পালন করবেন। তাঁরা মোট ৫০টি সদস্যদেশের প্রতিনিধিত্ব করছেন।
ফিফা গতকাল অফিশিয়ালদের এই তালিকা ঘোষণায় বলেছে, ‘উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিক ও মানসম্পন্ন পারফরম্যান্স’ বিবেচনায় এই নির্বাচন করা হয়েছে। পুরো নির্বাচনপ্রক্রিয়া তিন বছর ধরে চলেছে। ম্যাচ অফিশিয়ালরা এবং সহকারী রেফারিরা টুর্নামেন্ট চলাকালে মায়ামিতে থাকবেন, আর ভিএআর অফিশিয়ালরা থাকবেন ডালাসে।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা বলেছেন, ‘নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্বের সেরা। তাঁরা গত তিন বছরে একটি বড় পুল থেকে নজরদারির মাধ্যমে বাছাই হয়েছেন। এটি হতে যাচ্ছে ফিফার ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়ালদের দল। কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার ৪১ জন বেশি অফিশিয়াল থাকছেন।’
ফিফা আরও নিশ্চিত করেছে, এবার ৪৮ দলের বিশ্বকাপে রেফারিদের শরীরে ক্যামেরা (বডি ক্যামেরা) ব্যবহার করা হবে। এর আগে এগুলো ফিফা ক্লাব বিশ্বকাপেও ব্যবহার করা হয়েছিল। পরের প্রিমিয়ার লিগসহ অন্যান্য শীর্ষ লিগেও চালু করা হয়।
২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি
| তারিখ | গ্রুপ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| জুন ১১ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| জুন ১২ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ১২ | গ্রুপ ‘বি’ | কানাডা–বসনিয়া | টরন্টো | রাত ১টা |
| জুন ১৩ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৩ | গ্রুপ ‘বি’ | কাতার–সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | হাইতি–স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ডি’ | অস্ট্রেলিয়া–তুরস্ক | ভ্যানকুভার | সকাল ১০টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ই’ | জার্মানি–কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–জাপান | ডালাস | রাত ২টা |
| জুন ১৫ | গ্রুপ ‘ই’ | আইভরিকোস্ট–ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এফ’ | সুইডেন–তিউনিসিয়া | মন্তেরেই | সকাল ৮টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৫ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–মিসর | সিয়াটল | রাত ১টা |
| জুন ১৬ | গ্রুপ ‘এইচ’ | সৌদি আরব–উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ১৬ | গ্রুপ ‘জি’ | ইরান–নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৬ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘আই’ | ইরাক–নরওয়ে | বোস্টন | ভোর ৪টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | অস্ট্রিয়া–জর্ডান | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ১৭ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–গণপ্রজাতন্ত্রী কঙ্গো | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এল’ | ঘানা–পানামা | টরন্টো | ভোর ৫টা |
| জুন ১৮ | গ্রুপ ‘কে’ | উজবেকিস্তান–কলম্বিয়া | মেক্সিকো সিটি | সকাল ৮টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এ’ | চেক প্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৮ | গ্রুপ ‘বি’ | সুইজারল্যান্ড–বসনিয়া | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ১৯ | গ্রুপ ‘বি’ | কানাডা–কাতার | ভ্যানকুভার | ভোর ৪টা |
| জুন ১৯ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা | সকাল ৭টা |
| জুন ১৯ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া | সিয়াটল | রাত ১টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–মরক্কো | বোস্টন | ভোর ৪টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
| জুন ২০ | গ্রুপ ‘ডি’ | তুরস্ক–প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ২০ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–সুইডেন | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২০ | গ্রুপ ‘ই’ | জার্মানি-আইভরিকোস্ট | টরন্টো | রাত ২টা |
| জুন ২১ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–কুরাসাও | কানসাস সিটি | ভোর ৬টা |
| জুন ২১ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–জাপান | মন্তেরেই | সকাল ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–ইরান | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ২২ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–কেপ ভার্দে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২২ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–মিসর | ভ্যানকুভার | সকাল ৭টা |
| জুন ২২ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–অস্ট্রিয়া | ডালাস | রাত ১১টা |
| জুন ২২ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–ইরাক | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৩ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | সকাল ৬টা |
| জুন ২৩ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আলজেরিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৯টা |
| জুন ২৩ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২৩ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ঘানা | বোস্টন | রাত ২টা |
| জুন ২৪ | গ্রুপ ‘এল’ | পানামা–ক্রোয়েশিয়া | টরন্টো | ভোর ৫টা |
| জুন ২৪ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–গণপ্রজাতন্ত্রী কঙ্গো | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | কানাডা–সুইজারল্যান্ড | ভ্যানকুভার | রাত ১টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | বসনিয়া–কাতার | সিয়াটল | রাত ১টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | মরক্কো–হাইতি | আটলান্টা | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–চেক প্রজাতন্ত্র | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা | মন্তেরেই | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–জার্মানি | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২টা |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | কুরাসাও–আইভরিকোস্ট | ফিলাডেলফিয়া | রাত ২টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | জাপান–সুইডেন | ডালাস | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–নেদারল্যান্ডস | কানসাস সিটি | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–তুরস্ক | লস অ্যাঞ্জেলেস | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–ফ্রান্স | বোস্টন | রাত ১টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | সেনেগাল–ইরাক | টরন্টো | রাত ১টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–স্পেন | গুয়াদালহারা | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | কেপ ভার্দে–সৌদি আরব | হিউস্টন | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–বেলজিয়াম | ভ্যানকুভার | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | মিসর–ইরান | সিয়াটল | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | পানামা–ইংল্যান্ড | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | ক্রোয়েশিয়া–ঘানা | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–পর্তুগাল | মায়ামি | ভোর ৫টা ৩০ মিনিট |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তান | আটলান্টা | ভোর ৫টা ৩০ মিনিট |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আর্জেন্টিনা | ডালাস | সকাল ৮টা |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | আলজেরিয়া–অস্ট্রিয়া | কানসাস সিটি | সকাল ৮টা |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ২৮ জুন | ম্যাচ ৭৩ | এ ২–বি২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৬ | সি১–এফ২ | হিউস্টন | রাত ১১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৪ | ই১–এ/বি/সি/ডি/এফ–৩ | বোস্টন | রাত ২টা ৩০ মিনিট |
| ৩০ জুন | ম্যাচ ৭৫ | এফ১–সি২ | মন্তেরেই | সকাল ৭টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৮ | ই২–আই২ | ডালাস | রাত ১১টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৭ | আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩ | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| ১ জুলাই | ম্যাচ ৭৯ | এ১–সি/ই/এফ/এইচ/আই–৩ | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ১ জুলাই | ম্যাচ ৮০ | এল১–ই/এইচ/আই/জে/কে–৩ | আটলান্টা | রাত ১০টা |
| ১ জুলাই | ম্যাচ ৮২ | জি১–এ/ই/এইচ/আই/জে–৩ | সিয়াটল | রাত ২টা |
| ২ জুলাই | ম্যাচ ৮১ | ডি১–বি/ই/এফ/আই/জে–৩ | সান ফ্রান্সিসকো | সকাল ৬টা |
| ২ জুলাই | ম্যাচ ৮৪ | এইচ১–জে২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৩ | কে২–এল২ | টরন্টো | ভোর ৫টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৫ | বি১–ই/এফ/জি/আই/জে–৩ | ভ্যানকুভার | সকাল ৯টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৮ | ডি২–জি২ | ডালাস | রাত ১২টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৬ | জে১–এইচ২ | মায়ামি | ভোর ৪টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৭ | কে১–ডি/ই/আই/জে/এল–৩ | কানসাস | সকাল ৭টা ৩০ মিনিট |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ৪ জুলাই | ম্যাচ ৯০ | জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫ | হিউস্টন | রাত ১১টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৯ | জয়ী ম্যাচ ৭৪–জয়ী ম্যাচ ৭৭ | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| ৫ জুলাই | ম্যাচ ৯১ | জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮ | নিউইয়র্ক-নিউজার্সি | রাত ২টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯২ | জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০ | মেক্সিকো সিটি | সকাল ৬টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯৩ | জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪ | ডালাস | রাত ১টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৪ | জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২ | সিয়াটল | সকাল ৬টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৫ | জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮ | আটলান্টা | রাত ১০টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৬ | জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭ | ভ্যানকুভার | রাত ২টা |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ৯ জুলাই | ম্যাচ ৯৭ | জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০ | বোস্টন | রাত ২টা |
| ১০ জুলাই | ম্যাচ ৯৮ | জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪ | লস অ্যাঞ্জেলেস | রাত ১১টা |
| ১১ জুলাই | ম্যাচ ৯৯ | জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২ | মায়ামি | রাত ৩টা |
| ১২ জুলাই | ম্যাচ ১০০ | জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬ | কানসাস | সকাল ৭টা |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ১৪ জুলাই | ম্যাচ ১০১ | জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮ | ডালাস | রাত ১টা |
| ১৫ জুলাই | ম্যাচ ১০২ | জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০ | আটলান্টা | রাত ১টা |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ১৮ জুলাই | ম্যাচ ১০৩ | তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | মায়ামি | রাত ৩টা |
| তারিখ | ম্যাচ নাম্বার | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|---|
| ১৯ জুলাই | ম্যাচ ১০৪ | ফাইনাল | নিউইয়র্ক-নিউজার্সি | রাত ১টা |
