মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল ইন্তেকাল করেছেন

■ নাগরিক প্রতিবেদক ■

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর ইন্তেকাল করেছেন জুলাই যোদ্ধা শহীদ আশরাফুল। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) তাঁকে দেশে ফিরিয়ে এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, আশরাফুলের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

রোববার সকালে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *