■ নাগরিক প্রতিবেদক ■
ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে।
বনানীতে অবস্থিত এ ভিসা আবেদনকেন্দ্র রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম চালাবে।
ভিসা ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:
- সিঙ্গেল এন্ট্রি ভিসা (৩ মাস): ২৪,৭৫০ টাকা
- সিঙ্গেল এন্ট্রি ভিসা (৬ মাস): ২৭,৬২৫ টাকা
- সিঙ্গেল এন্ট্রি ভিসা (১২ মাস): ৩০,৫০০ টাকা
- মাল্টিপল এন্ট্রি ভিসা (৩ মাস): ৪১,০০০ টাকা
- মাল্টিপল এন্ট্রি ভিসা (৬ মাস): ৪৩,৮৭৫ টাকা
- মাল্টিপল এন্ট্রি ভিসা (১২ মাস): ৪৬,৭৫০ টাকা
- ডাবল ট্রানজিট ভিসা (৩ মাস): ৩২,২৫০ টাকা
অতিরিক্ত সুবিধা ও সার্ভিসের জন্য নির্ধারিত ফি:
ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস): ১০ টাকা
প্রিমিয়াম লাউঞ্জ ফি: ৮,০০০ টাকা
ফ্লাইট রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
হোটেল রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
বায়োমেট্রিক ফটো ফি: ২০০ টাকা
এসএমএস চার্জ: ৪০ টাকা
