জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

বুধবার রাত ৮ টায় একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পেয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন ভর্তির জন্য কোন কলেজ সিলেকশন পাননি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা সূত্র জানা গেছে, ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন। তারা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫ টি কলেজে চয়েস দিয়েছিলেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে।

১১টি কলেজে কোনো পছন্দ দেওয়া হয়নি এবং আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *