ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ কর্মকর্তা বদলি

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে রোববার এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ। 

এতে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ জন এবং পুলিশ সুপার ও সমপদমর্যাদার ৯ জন কর্মকর্তা রয়েছেন।

বদলি হওয়া ৩ ডিআইজি

এসআরইউর ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)-এর ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ কর্মকর্তা

রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি); সিএমপির ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি); কেএমপির ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এস, এম, শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ারকে পুলিশ অধিদপ্তরের এসপি (টিআর পদ) হিসেবে পদায়ন করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রামের আরআরএফের কমান্ড্যান্ট (চলতি দায়িত্বে অতিরিক্ত ডিআইজি); ঢাকার টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি; এসআরইউর এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ অধিদপ্তরের এসপি; পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং এসআরবির পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. মোশাররফ হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকার টিডিএসের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডির এসপি; সিআইডির এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) এবং সিআইডির এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) করা হয়েছে।

পুলিশ সুপার ও সমপদমর্যাদার ৯ কর্মকর্তা

সিআইডির এসপি টি এম মোশাররফ হোসেন ও ডিএমপির ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি); পুলিশ স্টাফ কলেজের এসপি মো. মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এসপি (টিআর) ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের এসপি পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসবির এসপি মো. আশরাফুজ্জামানকে কেএমপির ডিসি; পিবিআইয়ের এসপি মোছা. ইয়াছমিন খাতুনকে এসবির বিশেষ পুলিশ সুপার; পুলিশ অধিদপ্তরের এআইজি নিশাত এঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশের এসপি; বিএমপির ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউর এসপি এবং সিএমপির ডিসি কবীর আহম্মেদকে কেএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *