হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হল।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

৬০১ শিশুর মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু। আর হামে ৯০ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০১।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ জন ও আক্রান্ত ৪১ হাজার ৪৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় শিশু ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।

হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *