পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার তাদের নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (অধ্যাপক-ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি) সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ড, খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ (অধ্যাপক-অর্থনীতি) ফারুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব (অধ্যাপক-ইতিহাস) ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী, কুমিল্লার দেবীদ্বার সরকারি এসএ কলেজের অধ্যক্ষ (অধ্যাপক-দর্শন) মো. আহসান পারভেজকে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ (অধ্যাপক-হিসাববিজ্ঞান) মোহাম্মদ ফখরুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব (অধ্যাপক-অর্থনীতি) খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *