চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বন্যা-পরবর্তী পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে বন্যার কারণে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আর স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবস্থার কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

এতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি চলবে।

তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

যারা বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা যারা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন।

ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 

পরিস্থিতির অবনতি হওয়ায় পরে ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়৷ এরপর চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান -এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সাথে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিলো। 

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর অবশিষ্ট পরীক্ষাসমূহ যথারীতি চলবে। 

স্থগিত হওয়া পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *