বাস্তব কথা
-আলেয়া মান্নান
মিঠা লাগে সুধে ঘুষে,
সত্য বললে ওঠে ফুসে।
অন্যের হক মেরে খেয়ে, শরীর খুব পোক্ত।
দানের হাত গুটিয়ে, অন্যায়ের সাথে যুক্ত।
বিবেকের দরজা করে বদ্ধ,
গরীবের পাওনাটা করে জব্দ।
উচিত শুলনে লাগে তিক্ত,
নিজেকে ভাবে সিক্ত।
গরীবকে ধমক দিয়ে,রাখে ধমিয়ে।
নেয্য অধিকার নাহি দেয় ভয়বৃতী দেখিয়ে।
এ কেমন শিক্ষা রে ভাই?
দেশে বুজি সৎ মানুষ নাই!
কেমনে পেলো ওরা এদেশে ঠাই?
অপরের কান্না দেখে, ভেজে না চিত্ত।
ভুল সুধরে গড়ে তুলো, মানবতার বিত্ত।
অন্যের প্রতি জুলুম করে,চলবে কতদিন?
হিসেব তোমার দিতে হবে ধরা পড়বে যেদিন!
