খুব মনে পড়ে
-আলেয়া মান্নান
জানো? খুব মনে পড়ে সেই দিনের কথা।
যেদিনটা ছিল প্রথম মেসেজের বার্তা।
একটু কথা, একটু পরিচয়,
মনে হয়, এভাবেই হলো ভালোবাসার নির্ণয়।
জানো? খুব মনে পড়ে সেই কথাগুলো,
একটু একটু করে কথা এগিয়ে গেলো।
কথার মাঝে মাঝে ‘মিস ইউ’ বলা হলো,
এভাবেই যেন ভালোবাসা তৈরি হলো।
জানো?খুব মনে পড়ে ওই রাতের কথাগুলো।
অপেক্ষার পর হতো কিছু কথা এলোমেলো।
সাজানো কথাও হয়ে যেত অগোছালো,
তবুও যেন কেমন লাগতো ভালো।
এমন করে কেটে গেল কিছু দিন।
অপেক্ষা করতাম,কখন করবে মেসেজ- ‘সিন’।
মাঝে মাঝে হতো কিছু রাগ-অভিমান,
আবার কখনো ভাবতাম, এটাই বুঝি অপমান।
জানো? খুব মনে পড়ে সে সময়টা।
আসবে অফিস থেকে, বাজবে ঘণ্টা।
রান্না শেষ করে বলতে কিছু কথা,
ঘুমাতে গিয়ে বলতে,গায়ে খুব ব্যথা।
জানো? খুব মনে পড়ে তোমার কিছু স্মৃতি।
কথা দিয়েছিলে, চলবে মেনে নিয়ম-নীতি।
এত সহজে ভুলে গিয়ে টেনে দিলে ইতি?
বুঝলে না তুমি ভালোবাসার প্রীতি।
[কবি আলেয়া মান্নানের ৪৫টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে]
কবি : পরিচিতি
কবি আলেয়া মান্নান
পিতা- মরহুম ইমাম হোসাইন
মাতা- মোসা. জুবাইদা খাতুন
জন্মস্থান -নেত্রকোনা জেলা
কলমাকান্দা উপজেলা
