‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এমপি জিলানীর বাড়িতে আগুন

✍︎ গোপালগঞ্জ প্রতিনিধি ✍︎  

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর সংসদ সদস্যের (এমপি) বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছেন। কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান রাত ১০টার পর বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *