এসআরবি কমান্ডার আবুল হাসান কারাগারে

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

সোমবার রাতে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল ময়মনসিংহে এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। পরে ২০২২ সালে পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বর্তমানে আবুল হাসান এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল হাসানের পক্ষে মামলায় জামিনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।

এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১১ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

আবুল হাসান বর্তমানে এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২২ সালের ডিসেম্বরের ৭ তারিখে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন।

ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। অভিযানের সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মকবুল হোসেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *