পবিত্র ঈদুল আজহা ২৮ মে

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) জিলহজ মাসের ১০ তারিখ পূর্ণ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈুদল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। পরে সেটি সংবাদ মাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এর আগে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

এর আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।

ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

অন্যদিকে, তুরস্ক কোনো ধরনের খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিনে (২৭ মে) ঈদের তারিখ নির্ধারণ করেছে।

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *