সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎ 

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির ৩৬ নারী সংসদ সদস্যের তালিকায় নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের সংসদে ২৮ জন নারী প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হচ্ছেন। আর বিএনপির তালিকায় এমন ৮ জনের নাম রয়েছে, তারা এর আগেরও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলেন। 

এরা হলেন- সাবেক সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আর্লি।

এই তালিকায় এমন ২ জন নারী স্থান পেয়েছে, যাদের স্বামী কিংবা বাবা ও শ্বশুর সংসদ সদস্য এবং মন্ত্রী রয়েছে। এরা হলেন বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তারা বাবা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আর শ্বশুর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক জন হলেন শিরিন সুলতানা। তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিএনপির ঘোষিত তালিকায় দেখা গেছে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচন অংশ নিয়ে পরাজিত এমন ৩ জনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছেন। এরা হলেন, ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন।

মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। 

বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে ২ জন। মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি থেকে ৩ জন মনোনয়ন পেয়েছেন। এরা হলেন, ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। এরা তিন জনেই ঢাকা মহানগর বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত।

বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ১ জন মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।

বিএনপির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দলের সক্রিয় রাজনীতি সঙ্গে জড়িত নয়, এমন কয়েকজন সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছে। এদের মধ্যে একজন হলেন- জহরত আবিদ চৌধুরী। তিনি মোবাইল অপারেটর বাংলা লিংকের সিইও।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *