আওয়ামী লীগের সাবেক এমপি রুহি গ্রেফতার

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন, পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহি। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *