সন্দ্বীপের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেফতার

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেফতারের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করা হয়।

উপ-কমিশনার জানান, গ্রেফতারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি সূত্র জানায়, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, মহাখালীতে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করা হতে পারে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *