✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত রুটিন প্রকাশ পেল।
সম্পূরক পরীক্ষার সূচি অনুসারে, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী চার লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। সেই অনুযায়ী এমন শিক্ষার্থীরা ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।
এইচএসসির সম্পূরক পরীক্ষার সময়সূচি ও রুটিন:
- ১ ডিসেম্বর: ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র
- ২ ডিসেম্বর: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র
- ৩ ডিসেম্বর: পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা
- ৫ ডিসেম্বর: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)
- ১৫ ডিসেম্বর: অর্থনীতি ও আরবি
পরীক্ষার সময় ও শিফট:
- সকাল শিফট: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- বিকাল শিফট: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
- কেন্দ্র গমন: পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
- প্রবেশপত্র: পরীক্ষা শুরুর অন্তত ৫ দিন আগে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্যদের আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে, শুধু অকৃতকার্য বা অনুপস্থিতদের আবার পরীক্ষা দিতে হবে।
- যোগাযোগ: পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ দায়িত্বে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে
- নিষেধাজ্ঞা: কেন্দ্রে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
