কক্সবাজারে আদালত চত্বরে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

✍︎ কক্সবাজার প্রতিনিধি ✍︎ 

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে প্রতিপক্ষের গুলিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন গুলিবিদ্ধ।

আহতরা হলেন- মহিউদ্দিন ও রনি। তারা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। 

রোববার (২৪ মে) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী তাঁর কয়েকজন সহযোগী নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আদালত লাগোয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়। ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত জিয়াউল হক নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলি জানান, গুলির ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোলাগুলির সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও নিজ বাড়িতে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছিল। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *