✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
বিবাহ-বহির্ভূত এবং চীনা নারী গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তার জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন কোম্পানির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস।
এনভিডিয়া এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, তারা এখন স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দেবেন এবং জেনসেন হুয়াং আর কোম্পানির বোর্ডে থাকবেন না।
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের গুঞ্জনটি সামনে আসার পর থেকেই চাপে ছিলেন জেনসেন হুয়াং। ৬৩ বছর বয়সী জেনসেন এনভিডিয়ার একজন সহ-প্রতিষ্ঠাতা এবং কোম্পানিটির চতুর্থ সর্বোচ্চ বিনিয়োগকারী।
গুপ্তচরের সঙ্গে সম্পর্ক করার পাশাপাশি এই কোম্পানিরই এক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। অবশেষে আজ তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
গতকাল এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য নিউয়র্ক টাইমস জানায়, জেনসেন হুয়াং কোম্পানিরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েল-এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কোম্পানির পদক্রম অনুসারে কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন।
এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন-কিম্বার্লির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কোম্পানির দুজন সাবেক কর্মী দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে বলেও জানিয়েছেন ওই দুই কর্মী। তারা নিজেরা এই ভিডিওটি দেখেননি বলে দাবি করেছেন।
পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে কোম্পানির চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকির দায়িত্বে আছেন।
তারও আগে হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন। অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যার লক্ষ্য বা মিশন ছিল যুক্তরাষ্ট্রের অগ্রসর এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ।
গত মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছিল যে, হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। চীন অবশ্য এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
পরবর্তীতে, এনভিডিয়ার বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন যে তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না, তবে তিনি ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। তারপর কোম্পানির বোর্ড বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি ল’ ফার্মকে দায়িত্ব দিয়েছে। এছাড়া, মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ বিষয়ে তার কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।
অভ্যন্তরীণ নিয়োগ
এই দৌড়ে হুয়াংয়ের অধীনে সরাসরি কাজ করা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমগুলো সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সিএফও কোলেট ক্রেসের নাম উল্লেখ করছে। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তাঁর অবস্থানই সবচেয়ে বেশি মজবুত।
সম্ভাব্য তালিকায় আরও আছেন শীর্ষ কর্মকর্তা ইয়ান বাক। তিনি কোম্পানির ডেটা সেন্টার গ্রাহকদের দেখভাল করেন। বাজারে এনভিডিয়ার তৈরি চিপগুলোর চাহিদা ধরে রাখতে যে সফটওয়্যার কাজ করে, সেটির অন্যতম মূল কারিগর ইয়ান।
বাণিজ্যবিষয়ক সাময়িকী ‘ইঙ্ক’ সম্ভাব্য সিইও হিসেবে এনভিডিয়ার অ্যাপ্লাইড ডিপ লার্নিং রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কাটানজারোর নামও উল্লেখ করেছে।
পরিবার থেকে উত্তরাধিকার
জেনসেন হুয়াং এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। ফলে নিজের পরিবারের সদস্যদেরও তিনি সিইও পদে বসানোর চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে তাঁর হাতে একাধিক বিকল্প আছে।
প্রযুক্তি বিশ্লেষকদের আলোচনায় জোরালোভাবে হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের নাম উঠে এসেছে। তিনি বর্তমানে এনভিডিয়ার প্রোডাক্ট মার্কেটিংয়ের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিলাসবহুল পণ্যের বহুজাতিক কোম্পানি এলভিএমএইচ-এ বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
জেনসেন হুয়াংয়ের ছেলে স্পেন্সার হুয়াংও সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন। তিনি বর্তমানে এনভিডিয়ার রোবোটিকস বিভাগে প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে কর্মরত।
হুয়াংয়ের আত্মীয় লিসা সু-ও একজন যোগ্য প্রার্থী। তিনি সেমিকন্ডাক্টর জায়ান্ট এএমডি-তে দীর্ঘদিন সিইও হিসেবে কাজ করেছেন।
টেক সিইও রদবদল
অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানে সিইও হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে রেনে হাসের নামও উচ্চারিত হচ্ছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক চিপ নকশাকারী প্রতিষ্ঠান এআরএম-এর সিইও।
সিলিকন ভ্যালিতে আরও একজনের নাম নিয়ে ব্যাপক জল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এএফপিকে বলছে, ওই ব্যক্তি হলেন অ্যাপলের সাবেক সিইও টিম কুক। ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর গত আগস্টে তিনি দায়িত্ব ছাড়েন। তাঁকেও এনভিডিয়ার সম্ভাব্য সিইও হিসেবে বিবেচনা করা হতে পারে।
