রাজধানীতে চলছে ৪০ টাকায় গাছের মেলা

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

রাজধানীর বাসাবো এলাকায় পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী ব্যতিক্রমধর্মী গাছের মেলা। “সবুজে সবুজে ঘরে-বাইরে ভরে উঠুক চারপাশ, মুক্ত বাতাসে নির্মল নিঃশ্বাস নেব বারো মাস”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য বাসাবোকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা।

সম্প্রীতি ও সৌহার্দ্য সংগঠনের সামাজিক পরিকল্পনায় এই মেলায় ৭০টিরও বেশি প্রজাতির গাছের চারা প্রতিটি মাত্র ৪০ টাকায় সংগ্রহ করা যাবে। পাশাপাশি গাছ লাগানো ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় টব, সার এবং বাগান করার বিভিন্ন সরঞ্জামও পাওয়া যাবে। এছাড়া ছাদ বাগান থেকে শুরু করে সবার জন্য উপযোগী বিভিন্ন ধরনের গাছ প্রদর্শন ও বিক্রির থাকছে এই মেলায়।

নির্ঝরিণী একাডেমীর পক্ষ থেকে তাদের সকল শিক্ষার্থী এবং অভিভাবকমন্ডলীকে নিয়ে গাছের মেলায় এসেছিলেন প্রতিষ্ঠাতা তাসলিমা বেগম নিতা।

তিনি বলেন, শিশু-কিশোর অভিভাবকবৃন্দ আমরা সকলে মিলে আনন্দ করেছি এবং একটি করে বৃক্ষ উপহার নিয়ে বাড়ি ফিরেছি।আমাদের সকলের প্রিয় আহাদ ভাইয়ের এই ব্যাতিক্রমধর্মী বিশেষ আয়োজনের বৃক্ষ মেলা আমাদের প্রকৃতির সাথে মেলবন্ধন তৈরি করতে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে । এই মনোরম পরিবেশের আয়োজনটি পারিপার্শ্বিক বৃক্ষপ্রেমী মানুষের মনে নতুন আলোড়নের সৃষ্টি করেছে। সকলে সকলের প্রিয় গাছটি নিয়ে বাড়ি ফিরেছি।

রাজধানীতে চলছে ৪০ টাকায় গাছের মেলা

৪০ টাকায় গাছের মেলার মূল উদ্যোক্তা আমিমুল এহসান খান আহাদ বলেন, আলহামদুলিল্লাহ, দুই সপ্তাহের পরিশ্রম সার্থক হতে যাচ্ছে আমাদের। বাসাবোতে প্রথম গাছের সবুজ উৎসব। মনে খুবই আনন্দ কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উপহার হিসেবে সমাজের তরে থাকতে পেরেছি সামাজিক কাজ করে, এতে অনেক বড় মূল্যায়ন হবে ভবিষ্যতে ইনশাল্লাহ।

এছাড়া দক্ষিন বাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যামব্রিয়ান মডেল স্কুল এন্ড কলেজ, দীপশিখা স্কুল এবং এস আর এ মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা গাছ উপহার পেয়েছে এবং দর্শনার্থী হিসেবে সবুজায়ন উপভোগ করেছে। সবুজ আবাহনে নবদিগন্ত আলোকিত করছে চারপাশ। যা দেখে স্কুলের শিশুরা খুবই আনন্দ অনুভব করেছে।

বাসাবো বৌ বাজার মোড়ের আইসিসি খেলার মাঠে গাছের মেলা ৫ জুলাই থেকে শুরু হয়েছে। চলবে ১৫ জুলাই, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এই উদ্যোগের সঙ্গে রয়েছে-বাসাবো ইয়ুথ ক্লাব, সবুজবাগ ইয়ুথ ফোর্স এবং বাসাবো ইয়ুথ সোসাইটিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। আয়োজকদের আহ্বান, “গাছ রোপণ করি, সবুজ বাসাবো গড়ি।”

বাসাবো রক্তদান সংগঠনও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে.

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *