ভন্ড
-চৌধুরী মোহাম্মদ মনির উদ্দিন
কোথাও আজ নেই অবসর, সততা হয়েছে পন্ড
যার কাছে যাই, যা কিছু চাই, আসলে সবাই ভন্ড।
প্রার্থনালয় থেকে শুরু করে উঁচু-নিচু সমাজের মাঝে
ইবলিশরূপি মানুষগুলো সাধু-দরবেশ-পীর সাজে।
যায় না পাওয়া মিল কোথাও, কথা আর আপন কাজে
করছে নষ্ট সমাজটাকে মিথ্যা আর সংঘাতে।
হাদিস-কোরআন সবই জানি, মানতে নারাজ ভাই
হারাম মালে উদরপূর্তি, হালাল কোথায় পাই?
বাইবেল-গীতা সবই পড়ি আমরা সাধুর দল
সমাজে এখন আসলের চেয়ে ভন্ডদের বেশি বল।
সত্য পড়ছে ঢাকা সব মিথ্যার শুভ্র জালে
ভন্ডদের নাই জাত-ধর্ম, থাকবেও না কোন কালে।
সবাই মিলে ভন্ডদের এসো মুখোশ উন্মোচন করি
সত্য-ন্যায় আর শোষনমুক্ত সুষ্ঠ সমাজ গড়ি।
