কবিতা: লুকানো প্রেম

লুকানো প্রেম 

-আলেয়া মান্নান

দেখলে না বুঝলে না, লুকানো ছিলো প্রেম।  

তোর স্বভাবেই ভেবে তুই, খেলে গেলি গেম।  

কতো বার বললে তুই, “করবি আমায় বিশ্বাস?”  

তোর নামটা নিয়ে ছাড়ি, আমার প্রতিটি নিঃশ্বাস।  

নয়নে আমার এঁকে রেখেছি, তোর ছবিটা।  

প্রতি পলকে দেখে রাখে, ভালো মনের কবিটা।  

তোরে নিয়ে ছন্দ লিখেছি, ডায়েরির পাতা ভরে।  

নিঃশ্বাস বন্ধ হয় যদি, ক্ষণিক হারাই তোরে।  

লুকালাম আমার গভীর প্রেম, বুঝাবো কি করে।  

তোর স্বভাবে চলিস তুই, থাকিস বহু দূরে।  

যে মন দিয়েছি তোরে, লুকোচুরি খেলতে।  

আজীবনই চাই তোরে, এক সাথে চলতে।  

রাগ নয় আর কিছু নিয়ে, নয় কোনো অভিমান।  

দুজন মিলে ভাবতে হবে কিসে থাকে সম্মান।  

লুকানো আছে আমার প্রেম, দেখিস খুলে আয়না।  

ভুলে গিয়ে তোর স্বভাবের, পুরানো সেই বায়না।  

প্রেম যদি নাহি পায়, তখন হয় কবিতা।  

এই কবির হৃদয় জুড়ে, আঁকা যে তোর ছবিটা।  

তুই আমার জীবন-মরণ, তোকে দিয়েছি মন।  

সারাজীবন চাই তোরে, তোকেই আমার প্রয়োজন।  

লুকানো ছিলো আমার প্রেম, হৃদয়ের পাতায় পাতা!  

তোর স্বভাবটা বদলে খুঁজিস, ভালো-মন্দের খাতা।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *