মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার না দেখানোর কিংবা হয়রানি না করার আদেশ ছিল হাইকোর্টের। সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সে সঙ্গে হাইকোর্টকে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনের পর এজাহারে নাম নেই—এমন মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছিল। হাইকোর্ট গত মাসে রুলসহ আদেশ দেন। সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারিসহ এই আদেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ফৌজদারি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলেও তদন্ত কর্মকর্তা যদি তদন্তে সম্পৃক্ততা পান, তাহলে তিনি তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন করতে পারবেন।

হাইকোর্টের এ-সংক্রান্ত এক আদেশে দেখা যায়, রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সুনির্দিষ্ট মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেফতার না দেখাতে, গ্রেফতার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।

এ-সংক্রান্ত হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ও আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ও লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দেওয়া হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *